Views Bangladesh Logo

খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি

 VB  Desk

ভিবি ডেস্ক

পুরোপুরি চি‌কিৎসা এখ‌নও শুরু না হলেও লন্ডনে হাসপাতালে ভর্তির পর বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জা‌হিদ হোসেনকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে এ কথা জানান যুক্তরাজ্য বিএন‌পির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু।

তিনি আরও জানান, লন্ডনে আসার সময়ের চেয়ে এই কয়েকদিনে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালোর দি‌কে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর ডা. এজেড এম জা‌হিদ হোসেন লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সা‌মনে খা‌লেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ডা. এজেড এম জা‌হিদ বলেন, খা‌লেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইনটেনসি‌ভিস্টের চি‌কিৎসকরা উনাকে দেখেছেন। তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামায়লা রহমান, ‌খা‌লেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় উনার দেখভাল করছেন। পারিবারিক আবহে থাকায় মানসিকভাবে ভালো থাকার একটা আবহ সৃষ্টি হ‌য়ে‌ছে। মানসিকভাবে উনি দেশের থাকার সম‌য়ের চে‌য়ে এখন অনেকটা ভালো আছেন, উৎফুল্ল আছেন– এটুকু বল‌তে পারি। গত শুক্রবার থেকে উনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হ‌য়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর উনার শারীরিক অবস্থা নি‌য়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা ছাড়েন বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ তাকে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ