Views Bangladesh Logo

খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার: মেডিকেল বোর্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি অনেক বেশি।  লিভার প্রতিস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নেওয়া দরকার বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান।

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদা জিয়া। তার বুকে ও পেটে পানি চলে এসেছে। বাংলাদেশে তার তেমন কোনো চিকিৎসার অপশন নেই। খালেদা জিয়ার পেটের ও বুকের পানি বের করা এবং এন্টিবায়োটিক দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা নেই দেশে। উনার মৃত্যু ঝুঁকি অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নেওয়া দরকার।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ