ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৭
ফিলিপাইনের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিকও রয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। এএফপি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেন এএফপি-কে বলেন, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিক পৌরসভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
গভর্নর রোডোরা কাদিয়াও স্থানীয় বেতার কেন্দ্র ডিজেডআরএইচ-কে বলেছেন, এদের বেশিরভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা।
কাদিয়াও বলেন, গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল।
প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান বলেন, দুর্ঘটনায় সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যেও একজন কেনিয়ার নাগরিক রয়েছেন। রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এটি একটি পাহাড়ি রাস্তা হওয়ায় বাসটি অনেক উঁচু থেকে গিরিখাদে পড়ে। এ কারণে অনেকে হতাহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে