Views Bangladesh Logo

১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

৫ বছর প্রেম করার পর প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ কীর্তি সুরেশ। অ্যান্টনি থাটিলের সঙ্গে স্কুলজীবন থেকে কীর্তির বন্ধুত্ব শুরু। পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হলো। গোয়ায় বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলে।

অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ানরা কীর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের কয়েকটি ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর। বিয়ের এই ছবি প্রকাশের পরই হংসিকা মোতওয়ানি, রাশি খান্নাসহ অনেক তারকা শুভেচ্ছা জানান।

কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে ‘মহানতি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি ‘বেবি জন’ সিনেমার ‘নাইন মাটাজা’ গানে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ