আইনের শাসন নিশ্চিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে হবে: প্রধান বিচারপতি
আইনের শাসন নিশ্চিত করতে হলে অবশ্যই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শনিবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ২০২৪ সালে সমিতির সদস্যভুক্ত হওয়া নবীন আইনজীবীদের কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন হয়েছে, যা আগে পার্লামেন্টের কাছে ছিল। প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ।
নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নবীন আইনজীবীরা বিচারবিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে। সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করতে হবে। সার্বিকভাবে বিচারবিভাগ বার ও বেঞ্চের সমন্বয়ে এগিয়ে যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে