Views Bangladesh Logo

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’- এর ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ‘স্যাটেলাইট ট্র্যাকিং অ্যাপস’ উদ্ভাবন করে বিজয়ী হয় জবির ‘কোয়ান্টাম ভয়েজার’ দলটি।

রোববার (৬ অক্টোবর) চ্যালেঞ্জ হ্যাকাথনটির বাংলাদেশ সেগমেন্টের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে নাসা। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দুদিনের এ আয়োজনে সশরীরে ও অনলাইনে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সারাদেশের ৫০০টি প্রকল্প প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সেরা ৫০টি প্রকল্প সরাসরি ঢাকায় উপস্থাপন করা হয় এবং বাকি ৪৫০টি প্রকল্প অনলাইনে প্রতিযোগিতা করে।

ঢাকা বিভাগে সেরা বিবেচিত জবির পাঁচজনের দলটির উদ্ভাবিত অ্যাপ্লিকেশনটি কোনো উপগ্রহ তাদের জমির উপর দিয়ে গেলে ব্যবহারকারীদের জানিয়ে দেয়। যেন সহজেই স্যাটেলাইট ডেটা ডাউনলোড এবং বিশ্লেষণ করতে পারেন তারা।

টিম কোয়ান্টাম ভয়েজারের সদস্যরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাজওয়ার আসফি, নাহিদ রায়হান, জাহাঙ্গীর হোসেন, ফারহান মাসুদ সোহাগ ও ইউসুফ হাসান সিফাত।

জয়ের পর দলের সদস্য তাজওয়ার আসফি বলেন, ‘প্রথমবারের মতো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশ নিলাম এবং এটি আমাদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। শুরু থেকেই আমরা উল্লেখযোগ্য কিছু অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ