Views Bangladesh Logo

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জার্মানি

 VB  Desk

ভিবি ডেস্ক

র্থনীতিতে অপ্রত্যাশিতভাবে মন্দার কবলে পড়েছে জাপান। কারণ দেশটির মোট জিডিপি বিগত বছের তুলনায় ২০২৩ সালের শেষ তিন মাসে প্রত্যাশার চেয়েও ০ দশমিক ৪ শতাংশ বেশি সংকুচিত হয়েছে। এর ফল হিসেবে দেশটিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এখন জার্মানি।

জাপানের মন্ত্রিপরিষদ অফিসের পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটি জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে অবস্থান হারিয়েছে। তবে নতুন তথ্য অনুযায়ী জাপানের জিডিপি গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে ১ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ার আশা করেছিলেন অর্থনীতিবিদরা।

সাধারণত কোনো দেশে টানা দুই চতুর্থাংশ অর্থনৈতিক সংকোচন ঘটলে সেই দেশকে মন্দা হিসেবে বিবেচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাসে বলা হয়েছিল, মার্কিন ডলারে হিসেব করা হলে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানকে ছাড়িয়ে যাবে।

এতে আরও বলা হয়, উভয় দেশ তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানের চূড়ান্ত সংস্করণ প্রকাশ করার পরেই র‍্যাংকিংয়ে পরিবর্তনের ঘোষণা দিবে আইএমএফ।

এ ব্যাপারে অর্থনীতিবিদ নীল নিউম্যান বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছেন, সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতে দেখা যায় ২০২৩ সালে জাপানের অর্থনৈতিক মূল্য ছিল প্রায় ৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার যেখানে জার্মানির অর্থনৈতিক মূল্য ছিল ৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও বলেন, ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দুর্বলতার কারণে এমন ঘটলেও ইয়েনের দাম পুনরুদ্ধার করতে পারলে দেশটি তিন নম্বর স্থান ফিরে পেতে পারে।

এদিকে বিষয়টি নিয়ে চলতি মাসে টোকিওতে এক সংবাদ সম্মেলনে আইএমএফের উপ প্রধান গীতা গোপীনাথ বলেছিলেন, র‍্যাংকিংয়ে জাপানের পিছিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো গত বছরে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দাম ৯ শতাংশ কমে যাওয়া।

প্রসঙ্গত, ১৯৯০ সালের পর চলতি সপ্তাহে প্রথমবারের মতো ৩৮ হাজার মার্ক অতিক্রম করেছে টোকিওর প্রধান স্টক ইনডেক্স নিক্কেই ২২৫। সম্পত্তির দামের পতনের কারণে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় এমনটি ঘটেছে। ১৯৮৯ সালের ডিসেম্বরে নিক্কেই ২২৫ এর রেকর্ড সর্বোচ্চ ৩৮,৯১৫.৮৭ নির্ধারণ করা হয়েছিল।

এর আগে ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ২০১৬ সালে নেতিবাচক সুদের হার চালু করেছিল ব্যাংক অব জাপান। তবে নেতিবাচক এই হার ইয়েনকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় করে তুলেছে এবং এর মূল্যের পতন ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ