Views Bangladesh Logo

জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৬১

 VB  Desk

ভিবি ডেস্ক

ববর্ষের দিনে জাপান শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়।

দেশটির কর্তৃপক্ষ আরও জানায়, ৭.৬ মাত্রার ভূমিকম্পের এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিখোঁজ রয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বাধার সম্মুখীন হচ্ছেন উদ্ধারকারীরা। ভূমিকম্পের পর ভূমিধস এবং ভবন ধসের আশঙ্কায় দেশটিতে সতর্কতা জারি করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে দেশটির ওয়াজিমা এবং সুজু শহরে।

এদিকে ভূমিকম্প ও ভূমিধসের আঘাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সব মিলিয়ে প্রায় দুই হাজার মানুষ এখনো বিচ্ছিন্ন অবস্থায় আছেন। অনেকে জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

জাপানের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সরকারি আশ্রয়কেন্দ্রে ২৮ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তবে তাদের জন্য যথেষ্ট পানি, বিদ্যুৎ ও শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

এমন পরিস্থিতিতে জাপানের সামরিক বাহিনী আশ্রয়হীনদের খাবার, পানি এবং কম্বল সরবরাহ করছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

রবিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয়হীনদের সহায়তা করার জন্য প্রায় ৬ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রোববার বলেন, 'প্রথম প্রাধান্যের বিষয় ছিল ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধার করা এবং বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের কাছে পৌঁছানো।'

তিনি জানান, সরকার পুলিশ ও দমকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে উদ্ধারকাজে নিযুক্ত করেছে। এছাড়াও, বিচ্ছিন্ন হয়ে পড়ার জনগোষ্ঠীদের খুঁজে পেতে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ