‘জাপাকে কোরবানির ভেড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে’
জাতীয় পার্টিকে কোরবানির ভেড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার রংপুর-৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টিকে কোরবানির ভেড়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের সবসময় একটা ভয় ছিল যে, আমাদেরকে কোরবানির জন্য নির্বাচনে আনা হবে।”
তিনি আরও বলেন, “যেহেতু আমরা নির্বাচনে এসেছি, এখনই বয়কটের সুযোগ নেই। নির্বাচনের ফলাফল দেখে আমাদের কর্মসূচি ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের কর্মীরা ভোট কারচুপির পরিবেশ তৈরি করেছে... তাও পুলিশ ও প্রশাসনের নাকের নিচে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে জনগণের সন্দেহ আছে।”
উল্লেখ্য, জাতীয় পার্টির ২৬৫ প্রার্থী বর্তমানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা আওয়ামী লীগের সমান সংখ্যা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে