Views Bangladesh Logo

প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান। তিনি বর্তমানে সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির।

শুক্রবার বিকালে দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবেন। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরাও তার সঙ্গে থাকবেন।

প্রতি বছর এই দিনে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হলেও জামায়াত আমির হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে তার উপস্থিতি এবারই প্রথম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন শফিকুর রহমান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ