Views Bangladesh Logo

ইরফান খানের জন্মদিন আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

‘মোহাব্বাত হ্যায় ইসলিয়ে জানে দিয়া, জিদ হোতি তো বাহমে হোতি’- বলিউডের এ সংলাপ এখনও নারীদের মনে ঝড় তোলে। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় তার সিনেমার ক্লিপ নিয়ে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। তিনি বলিউড অভিনেতা ইরফান খান। আজ তার জন্মদিন।

মায়ের মৃত্যুর তিন দিন পর অসুস্থ হয়ে ইরফান ভর্তি হন হাসপাতালে। মহামারির লকডাউনের কারণে মা’কে শেষবারে মতো চোখের দেখা দেখতে না পারার অভিমানে ২০২০ সালে তিনিও চলে যান না ফেরার দেশে।

১৯৬৭ সালে রাজাস্থানের পশতুভাষী এক মুসলিম পরিবারে ইরফান খানের জন্ম। তার বাবা ছিলেন সেখানকার জমিদার। আসল নাম ছিল সাহাবজাদে ইরফান আলী খান। কিন্তু নিজের নামের রাজকীয় শব্দের ব্যবহার তিনি পছন্দ করতেন না। তাই ‘সাহাবজাদে’ শব্দটি নাম থেকে বাদ দিয়ে দেন।

বলিউডের অন্যতম প্রতিভাবান এ অভিনেতার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। বলিউড, হলিউড এমনকি ঢালিউডেও অভিনয় করেছেন তিনি।

উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- মাকবুল, দ্য নেমসেক, লাইফ ইন অ্যা মেট্রো, হিন্দি মিডিয়াম, আংরেজি মিডিয়াম, জাজবা, পিকু, দ্য লাঞ্চবক্স, ডুব, জুরাসিক ওয়ার্ল্ড, ইনফার্নো, স্লামডগ মিলনিয়ার, দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান, লাইফ অব পাই, দ্য দার্জিলিং লিমিটেড প্রভৃতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ