Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রকে দাবানলে উদ্ধার সহায়তা দিতে ইরানের প্রস্তাব

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে চলমান দাবানল মোকাবিলায় বিশেষায়িত দল, উদ্ধার সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মী পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে।

শনিবার আইআরসিএস প্রেসিডেন্ট পিরহোসেইন কলিভান্দ আমেরিকান রেড ক্রসের সিইও ক্লিফ হোল্টজের কাছে পাঠানো এক বার্তায় এই প্রস্তাব দেন। বার্তায়, দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

কলিভান্দ বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ দাবানল শুধু একটি জাতীয় সংকটই নয়, বরং মানব বিবেকেও গভীর আঘাত হেনেছে। এটি বিশ্বব্যাপী দায়িত্বশীল ও সহানুভূতিশীল মানুষের জন্য বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করছি, এই কঠিন সময়ে আপনি একা নন।’

কলিভান্দ আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের জন্য বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ মোকাবিলায় আমাদের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জরুরি দল, উদ্ধার সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মী পাঠানোর জন্য প্রস্তুত।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ