নির্বাচনের দিন ইন্টারনেট স্পিড স্লো হবে না: ইসি সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট স্পিড স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। সোমবার (১ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আমরা যেহেতু একটা অথারিটি নিয়ে বলছি, সুতরাং সে বিষয়ে বলা আছে কি না, এটা মুখ্য বিষয় হতে পারে না।
কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে? জবাবে তিনি বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।
জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানাবে ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে