Views Bangladesh Logo

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৯.৯৩ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি চলতি অর্থবছরের অক্টোবরে নতুন রেকর্ড তৈরি হয়েছে। অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ১২ দশমিক ৫৬ শতাংশে। যা গত আগস্টে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ। এটি ২০১২ সালের পর সর্বোচ্চ। আর গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ।


আজ সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে প্রকাশিত মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭৩ শতাংশে উঠেছিল। প্রায় ১২ বছরের মধ্যে অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নতুন রেকর্ড তৈরি করল। গত আগস্ট মাসে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠে যায়। এর আগে ২০১১ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। এখন আবার তা ১০ ছুঁইছুঁই অবস্থায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ