Views Bangladesh Logo

ঈদে ৪ দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ভারতের সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৩১ মে থেকে পুনরায় ভিসা কার্যক্রম চালু হবে।

রোববার (২৪ মে) আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে ২৭ ও ২৮ মে সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। এ সময়ে নতুন কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না।

এছাড়া ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেন্টারগুলো বন্ধ থাকবে।

ভারতগামী ভিসাপ্রত্যাশীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী আবেদন ও পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ