Views Bangladesh Logo

‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে বাংলাদেশ হাইকমিশনমুখী পদযাত্রা করবে ভারতীয় সুশীল সমাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে গিয়ে প্রতিবাদ জানাবেন দেশটির সুশীল সমাজের সদস্যরা। ২০০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা এই পদযাত্রায় অংশ নেবেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, ‘দিল্লির নাগরিক সমাজ’ ব্যানারে সোমবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের দিকে মিছিলটি বের হবে।

ভারতীয় প্রধান অনলাইন গণমাধ্যমটি জানায়, ভারতের নাগরিক সমাজের একটি অংশ ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতৃত্বে একত্রিত হচ্ছে। বাংলাদেশের ‘মিথ্যা বর্ণনার’ বিরুদ্ধে সমস্ত মহলের ঐক্যের পটভূমিতে বিক্ষোভ দেখাবেন তারা।

শনিবার (৭ ডিসেম্বর) বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য হলো ‘বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সহিংসতা ও নিপীড়নের’ প্রতি ‘জাতীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের’ দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করা।

দিল্লিতে সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া এবং যোগাযোগ বিভাগের সহ-ভারপ্রাপ্ত রজনীশ জিন্দাল দাবি করেন, ‘বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারে জন্য সমগ্র ভারতের জনগণ ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ’।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের হাইকমিশন ছাড়াও জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এডিবিসহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে স্মারকলিপি দেব। তাদেরকে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানাব’।

প্রতিবাদ মিছিলের আগে দিল্লির সব জেলা ম্যাজিস্ট্রেদের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেয়া হবে বলেও জানান রজনীশ জিন্দাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ