Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করলে ভারত নিজেই ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

‘ভারত কি আমাদের বিনামূল্যে পণ্য দেয়? না, তারা অর্থের বিনিময়ে পণ্য বিক্রি করে। যদি তারা রপ্তানি বন্ধ করতে চায়, তবে তা করতে দিন। তারা গরু রপ্তানি বন্ধ করে দেয়ায় আমরা কি গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি?’- বলেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, ‘ভারত রপ্তানি বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। লক্ষাধিক মানুষ এতে জড়িত। আমরা মনে করি না ভারত এত বড় বাজার ধ্বংস করবে’।

নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘আজ হোক কাল হোক, রাজনীতিবিদরাই দেশ চালাবেন। রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না থাকলে নির্বাচনের জন্য জাতির পথচলা হয়ে উঠবে বিশৃঙ্খল’।

‘সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আছে। এটা অতীতে দেখা যায়নি’- বলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ