পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত
পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিয়েছে ভারত। শনিবার (২২ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায় দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তারা আরও জানায়, এটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশের চাহিদা মেটাতে গত পাঁচ মাস ধরে রপ্তানি নিষেধাজ্ঞা, ন্যূনতম মূল্য নির্ধারণ এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞার পর এ পদক্ষেপ নিয়েছে ভারত।
ভারতের বিভিন্ন গণমাধ্যমও পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর নিশ্চিত করেছে। ডিজিএফটি প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করেছে।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারত সরকার গত বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছিল। প্রায় পাঁচ মাস পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল থাকার পর ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশসহ ৫টি দেশকে রপ্তানি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয় ভারত। যদিও গত মাসে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়ানো হয়।
এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টনপ্রতি পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে সরকার। অপরদিকে একই বছরের আগস্টে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত সরকার, যাতে করে বাংলাদেশে পেঁয়াজের সরবরাহ বাড়ানো যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে