Views Bangladesh Logo

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আজ মাঠে নেমেছে স্বাগতিক ভারত। আজ রবিবার ধর্মশালায় রোহিত শর্মাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।

এবারের বিশ্বকাপে দুই দলই রয়েছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে ভারত ও নিউজিল্যান্ড। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। একাদেশ নেই শার্দুল ঠাকুরও। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ :
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ