মণিপুরে সহিংসতা ঠেকাতে ২ জেলায় কারফিউ জারি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা ঠেকাতে রাজ্যের দুটি জেলায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় নতুন করে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন গত কয়েক দিনে।
পূর্ব ইমফল ও পশ্চিম ইমফল উভয় জেলার প্রশাসন আজ মঙ্গলবার এই কারফিউ জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা থেকে এই কারফিউ বলবৎ হবে। মূলত, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই এই কারফিউ জারি করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১১ জন নিহত হয়েছে। থাউবালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর পুলিশ কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে