Views Bangladesh Logo

শেখ হাসিনার ‘ঘৃণাত্মক বক্তব্য’ প্রচার না করার আহ্বান আইসিটির চিফ প্রসিকিউটরের

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ‘ঘৃণাত্মক বক্তব্য’ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাকে জুলাইয়ের আন্দোলনে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ ৬০টিরও বেশি মামলার প্রধান আসামি বলেও অভিহিত করেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, শেখ হাসিনা ভারত থেকে ‘ঘৃণামূলক বক্তব্য’ ও হুমকি দিচ্ছেন এবং বিচার বাধাগ্রস্ত করতে সাক্ষীদের ‘ভয়’ দেখাচ্ছেন’।

তিনি বলেন, আইসিটি এর আগে শেখ হাসিনার যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ নিষিদ্ধ করেছিলেন। তা সত্ত্বেও কিছু গণমাধ্যম তার বক্তব্য প্রচার করছে।

তিনি যোগ করেন, ‘গণমাধ্যমকে ট্রাইব্যুনালের আদেশ মেনে চলতে এবং এ ধরনের বিষয়বস্তু সম্প্রচার বন্ধে জোরালো অনুরোধ জানাচ্ছি। যদি এটি চলতে থাকে, তাহলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করব’।

সকালে সাবেক সামরিক কর্মকর্তা এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ