Views Bangladesh Logo

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

জানা গেছে, শুক্রবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইমতিয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। এ ছাড়াও বর্তমানে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইমতিয়াজকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ