Views Bangladesh Logo

হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি বোমা হামলায় বাড়ছে সংঘাত

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় সর্বাত্মক সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রায় এক বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যে সবচেয়ে তীব্র বোমা হামলার মুখোমুখি হলেও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে অবরুদ্ধ ফিলিস্তিনের সমর্থক হিজবুল্লাহ। রোববার (২২ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুত সীমান্ত থেকে উত্তর ইসরায়েলীয় অঞ্চলের গভীরে রকেট হামলাও চালায় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীটি।

টানা চারদিন ধরে দু’পক্ষের তীব্র বোমা ও ভারী গুলি বিনিময়ের সাথে ধারাবাহিকভাবে বাড়ছে সহিংসতা- সংঘাতও। হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবাননের পরিবহনমন্ত্রী আলি হামিয়া বলছেন, ‘ইসরায়েলি শত্রুরা এ অঞ্চলকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।’ আর ইসরায়েলের চিফ অফ দ্য জেনারেল স্টাফ হার্জি হালেভি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনী যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত, যা আগামী কয়েকদিনের মধ্যে আসছে।’

গত মঙ্গলবার এবং বুধবার বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরিত হয়। ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে, আহত হয়েছেন তিন হাজার জনেরও বেশি। হিজবুল্লাহ একে ষড়যন্ত্রমূলক হামলা আখ্যা দিয়ে এর পেছনে ব্যাপকভাবে ইসরায়েলকে দায়ী করলেও দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি দেশটি।

পরের দিন বৃহস্পতিবার থেকে লেবাননে অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। নেতানিয়াহুর সামরিক বাহিনী জানায়, তারা চারদিন ধরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণ শহরতলির আবাসিক এলাকায় কমপক্ষে দুটি ভবনে শুক্রবার চালানো হামলার লক্ষ্য ছিল, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল। পরে তাকে হত্যায় সফল হবার খবরও দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইব্রাহিম। এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ থেকেও ইব্রাহিমের নিহত হওয়ার খবর জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবারের ইসরায়েলি বিমান হামলায় তিনজনশিশু ও সাতজন নারীসহ ৪৫ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন। পরিবহনমন্ত্রী আলি হামিয়া বলেন, ওই হামলার পর এখনো ২৩ জন নিখোঁজ রয়েছেন। বিধ্বস্ত ভবন থেকে হতাহতদের উদ্ধারে প্রয়োজনীয় গাড়ি সরঞ্জাম সরবরাহ করছে তার মন্ত্রণালয়।’ আর হিজবুল্লাহ জানিয়েছে, নিহতদের মধ্যে সিনিয়র নেতা ইব্রাহিম আকিল ছাড়াও আরেক কমান্ডার আহমেদ ওয়াহবিসহ গ্রুপের ১৬ জন সদস্য রয়েছেন।

নিহত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে খুঁজছিল যুক্তরাষ্ট্রও। আল-জাজিরা বলছে, ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম গত সপ্তাহে বৈরুতে নিহত গ্রুপের একজন কমান্ডারের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহতদের বলেছিলেন, ‘আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছি, যার শিরোনাম হল, গণনার উন্মুক্ত যুদ্ধ।’ গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার অভিযোগ তুলে কাসেম বলেন, এটি দীর্ঘ সংঘাতের মঞ্চ তৈরি করেছে। ইসরায়েলি আক্রমণের মুখোমুখি ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি সমান্তরালভাবে গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, সীমান্তের তার পাশে সরিয়ে নেওয়া লোকদের ফিরে আসা নিরাপদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ