সাজা শেষ হওয়া বিদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ
সাজা শেষ হওয়ার পরও কারাগারে থাকা ৪ দেশের ১৫৭ নাগরিককে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচাপতি জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত মাসের শেষের দিকে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও বিভিন্ন কারাগারে থাকাদের তালিকা হাইকোর্টে জমা দেয় কারা কর্তৃপক্ষ।
১৫৭ বিদেশি বন্দির মধ্যে ভারতের নাগরিক ১৫০ জন, মিয়ানমারের ৫ জন এবং পাকিস্তান ও নেপালের একজন করে বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৯ জন নারী। এসব বিদেশির বেশির ভাগই অনুপ্রবেশ ও মাদক আইনের মামলার আসামি।
গত ১১ জানুয়ারি সাজা ভোগ করা বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। ১৫ জানুয়ারি ওই আবেদনের ওপর শুনানি হয়। পরে গত ২৪ জানুয়ারি দেশের বিভিন্ন কারাগারে ১৫৭ বিদেশি বন্দি প্রত্যাবাসন সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় কারা কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে