Views Bangladesh Logo

ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব : হামাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিস্তিনি সংগঠন হামাসের দাবি মেনে নিলে ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে। হামাসের একজন মুখপাত্র রোববার (৩ মার্চ) এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি’কে তিনি বলেছেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের উত্তর গাজায় ফিরে যাওয়ার সুযোগ এবং মানবিক সহায়তা বাড়ানোসহ হামাসের অন্য দাবিগুলো ইসরাইল মেনে নিলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

"ইসরায়েল যদি হামাসের দাবি মেনে নেয়, যার মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা এবং মানবিক সহায়তা বাড়ানোর মত বিষয়গুলো অন্তর্ভুক্ত, তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি (যুদ্ধবিরতি) চুক্তির পথ প্রশস্ত হবে," কায়রোতে আলোচনা আবাার শুরু হওয়ার সময় স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ