Views Bangladesh Logo

'সরকারের পক্ষ থেকে অগ্নিদগ্ধদের চিকিৎসায় সব কিছু করা হবে'

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সব কিছু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলে চিকিৎসার সকল ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে প্রধানমন্ত্রী, সব রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেইলি রোডে অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান।

সামন্ত লাল সেন বলেন, “এখানে মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আছেন। আমরা এখন আর কী কী করা যায় সেটা দেখবো।”

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখানে ১০ জন রোগী আছে। যারা মারা গেছেন তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে, তারা বাঁচতে পারেননি। 

এরপর স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলেন।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ