Views Bangladesh Logo

৩১০ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার সংযুক্ত আরব আমিরাত এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে মোট ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার টন এবং কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৩৬.৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য একই মন্ত্রণালয়ের অধীনে দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ১৩তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এ ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১০.৫০ মার্কিন ডলার।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ