আমনের ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছে সরকার: খাদ্য উপদেষ্টা
নবনিযুক্ত খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বন্যায় আমন ফসলের ক্ষতি মোকাবিলায় সরকার চাল আমদানির উদ্যোগ নিয়েছে।
সোমবার তার প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, আমন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আলী ইমাম মজুমদার ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন। উপদেষ্টা বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবেলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ।
জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক চাপ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সংলাপ বজায় রাখছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে