Views Bangladesh Logo

জানুয়ারিতে প্রাথমিকের বই দেয়ার প্রস্তুতি চলছে: গণশিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

রকার আগামী বছরের জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পারবে বলে আশা করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন করা হয়েছে। প্রাথমিকের বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। বিগত কয়েক বছর থেকে পহেলা জানুয়ারি বই উৎসব করা হয়ে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বই দেয়ার।

রবিবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গণশিক্ষা উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে, তারা যথেষ্ট নির্ভরযোগ্য ও দক্ষ। জুলাই-আগস্টের টালমাটাল অবস্থায়ও প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি, ভেঙে পড়েনি।

উপস্থিত সবার উদ্দেশ্যে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে আমরা কোনো না কোনোভাবে ইনভলভ। প্রাথমিক শিক্ষা ঠিকমতো না হলে গোড়ায় গলদ থেকে যায়। প্রাথমিক শিক্ষা ঠিকমতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ক্ষেত্রে এলজিইডি জড়িত আছে-এ কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা ঠিক সময়মত মানসম্মত অবকাঠামো তৈরি করবেন। প্রশাসন সেগুলো নজরদারিতে রাখবে।

গণশিক্ষা উপদেষ্টা জানান, একটি গবেষণায় উঠে এসেছে- প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ অঞ্চল থেকে সিলেট অঞ্চল পিছিয়ে আছে। আমাদের বিপুল জনশক্তি রয়েছে। জনশক্তিকে জনসম্পদে রূপান্তরে সিরিয়াসলি কোনো উদ্যোগ নেয়া হয়নি কখনও। যদি নেয়া হতো ডেফিনেটলি এ অবস্থায় থাকত না।

তিনি আরও জানান, সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের গ্রেড ১১তম। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। তখন গ্রেড পরিবর্তন হবে। আশা করি একদিন পাবে। এ মুহূর্তে বাস্তবসম্মত নয়।

জানা গেছে, বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন। তবে তারা চাচ্ছেন দশম গ্রেড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ