Views Bangladesh Logo

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল করল সরকার

 VB  Desk

ভিবি ডেস্ক

পাসপোর্ট  পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশের ছাড়পত্রের প্রয়োজন হবে না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে। কারণ পাসপোর্ট পাওয়া একজন নাগরিকের অধিকার।

এই ঘোষণা আসার আগে নাগরিকদের পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বিধান বাতিলের সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ