Views Bangladesh Logo

বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২০ অক্টোবর) ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’ এর ১৭ ধারা অনুসারে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসক ১২০ দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের পোশাক প্রস্তুতকারকদের শীর্ষ বাণিজ্য সংগঠনটির নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর এবং মন্ত্রণালয়কে অবহিত করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ