বিবাহ কর বাতিল
বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, 'বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে।'
বিয়ের কর বাতিলের সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'বিয়ের ট্যাক্সে আজ সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।'
আসিফ নজরুল বলেন, 'বিয়ের ফরমে লেখা থাকত বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে