Views Bangladesh Logo

ব্যাপক সৈন্য সংকটে জার্মান সেনাবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

জার্মান সেনাবাহিনী বুন্দেসওয়ের্সের অবস্থা সম্পর্কে সরকারি প্রতিবেদনে ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ২০২৪ সালের শেষ নাগাদ নিম্নস্তরে তালিকাভুক্ত পদের ২৮ শতাংশ পদ খালি রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) প্রকাশিত নথিতে বলা হয়েছে, উচ্চতর পরিষেবা স্তরে সংখ্যাটি কিছুটা ভালো রয়েছে। তবে বুন্দেসওয়ের্সে এখনও প্রয়োজনীয় কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায় ২০ শতাংশ সংকট রয়ে গেছে।

বার্লিনে প্রতিবেদন উপস্থাপনের সময় প্রতিরক্ষা কমিশনার ইভা হোগল বলেন, বুন্দেসওয়ের্সের সদস্যদের গড় বয়স ২০১৯ সালের শেষে ৩২.৪ বছর থাকলেও ২০২৪ সালের শেষ নাগাদ তা বেড়ে ৩৪ বছর হয়েছে। একই সময়ে বয়স্কদের সংখ্যাও বেড়েছে।

জার্মানির সশস্ত্র বাহিনীতে বর্তমানে এক লাখ ৮১ হাজার সৈন্য রয়েছেন। কিন্তু দেশটি তার সামরিক বাহিনীকে ব্যাপকভাবে আপগ্রেড এবং সম্প্রসারণের চাপে রয়েছে, যার মধ্যে সৈন্য সংখ্যাও বেড়েছে। কেউ কেউ ২০১১ সালে স্থগিত করা পুরুষদের জন্য সাধারণ সৈন্য নিয়োগ পুনর্বহালের আহ্বান জানিয়েছেন।

কিন্তু কমিশনার হোগল বলেন, কেবল এই ব্যবস্থা পুনরুজ্জীবিত করা ‘ভালো ধারণা নয়’।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বুন্দেসওয়ের্সের পক্ষে এ সংকট সামলানো খুব বেশি কঠিন হবে। বর্তমানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষক নেই।

পুরোনো নিয়োগ ব্যবস্থা ৫০টিরও বেশি সামরিক জেলা কার্যালয়ে পরিচালিত হত, যেগুলো তখন থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

প্রতিবেদনে হোগল উল্লেখ করেছেন, যেকোনো বয়সীদের ‘বাধ্যতামূলক সামরিক পরিষেবার আওতায় আনা হবে এবং তাদের কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা’ সম্পর্কে ‘কোনো বিস্তৃত চিত্র’ এখন আর নেই।

পরিবর্তে আসন্ন সংসদে বিবেচনার জন্য নতুন এবং উন্নত নিয়োগ ব্যবস্থার আহ্বান জানান হোগল।

হোগলের দৃষ্টিভঙ্গি অনুসারে, যুবক এবং নারী উভয়কেই ‘সামাজিক বছ’ করতে বাধ্য করা হবে। কারও কারও কাছে এর অর্থ হবে সৈনিক হওয়া, আবার কারও কারও কাছে ভিন্নভাবে কাজ করা, যেমন দুর্যোগ ত্রাণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ