Views Bangladesh Logo

ভবিষ্যতে বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ

বিষ্যতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আরও জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কি ।

রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিৎস্কির সম্মানে রোববার (১০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। সেই সময় তিনি এ কথা বলেন।

মধ্যাহ্নভোজে পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের অবদানের কথা স্বীকার করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাইলফলক ইভেন্ট ও অর্জন সহজতর করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সেই সঙ্গে এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

পক্ষান্তরে বিদায়ী রাষ্ট্রদূত মন্তিৎস্কি তার মেয়াদে প্রাপ্ত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি শিক্ষা, জ্বালানি, খাদ্য ও সারের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেখানে দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে।

বাংলাদেশে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর শিগগিরই বিদায় নিচ্ছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ