Views Bangladesh Logo

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৪

য়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সানার এক বাসভবনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে।

রাজধানীর পাশাপাশি সানার পশ্চিমে বানি মাতার জেলার আল জাবাল আল আসওয়াদ এলাকায় তিনটি অতিরিক্ত বিমান হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে হুথিরা জানায়, সাদায় তাদের একটি ঘাঁটিতে রাতভর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুইজন নিহত ও নয়জন আহত হয়েছে।

হুথিদের মালিকানাধীন আল মাসিরাহ চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি হামলায় একটি দুইতলা ভবন ধসে পড়ে।

এই তীব্র বিমান হামলা শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। ইরান-সমর্থিত হুথিগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত এসব হামলা অব্যাহত রয়েছে। যারা রেড সাগরে জাহাজে হামলার সঙ্গে জড়িত ছিল।

চলমান ইসরায়েল-গাজা সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রেখেছে হুথিরা।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০০টিরও বেশি বিমান হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক, পরিবার, সামরিক ঘাঁটি এবং সেনাসদস্যরা।

সাম্প্রতিক এই বিমান হামলাগুলো চালানো হয় হুথিদের পক্ষ থেকে দেয়া এক পরিপ্রেক্ষিতে, যেখানে তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে আবারও হামলা চালানোর হুমকি দেয়।

জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথিরা। আর এ সময়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকেও লক্ষ্যবস্তু করে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ