Views Bangladesh Logo

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাচ্ছে ৫ দেশ

গাজায় শান্তি বজায় রাখতে নবগঠিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি দেশ।

বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে এ তথ্য জানান আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফারস।

জেনারেল জেফারস বলেন, প্রথম পাঁচটি দেশ হিসেবে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া মিশর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক এই বাহিনীর মোতায়েন শুরু হবে দক্ষিণ গাজার রাফাহ অঞ্চল থেকে। সেখানে স্থানীয় পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং ধাপে ধাপে পুরো গাজা অঞ্চলে তা সম্প্রসারণ করা হবে।

জেনারেল জেফারস আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনীতে মোট ২০ হাজার আন্তর্জাতিক সেনা অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গাজার আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ হাজার স্থানীয় পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পর্ষদের আওতায় গাজা পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ