চট্টগ্রামে আগুনে পুড়ল ৩ ফার্নিচার কারখানা
চট্টগ্রামে মধ্যরাতে আবাসিক এলাকার লাগা আগুনে পুড়ল তিনটি ফার্নিচার কারখানা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে নগরীর উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, তারা ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও ২০ লাখ টাকার মালপত্র উদ্ধার করেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে