Views Bangladesh Logo

চট্টগ্রামে অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে একটি অয়েল মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বন্দর নগরীর মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল নামক অয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ ছাড়াও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ