Views Bangladesh Logo

ফারুকীর ‘৮৪০' প্রেক্ষাগৃহে আসছে ১৩ ডিসেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘৮৪০’ আগামী ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ৮ ডিসেম্বর সন্ধ্যায় ছবিটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়।

২০০৭ সালে রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ‘৪২০’ টিভি সিরিজ নির্মাণ করেছিলেন ফারুকী। সেই সিরিজটিই দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন নামে নতুন ধাঁচে পর্দায় নিয়ে আসছেন এ নির্মাতা।

চলচ্চিত্রটির অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারি মম এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রজিবুল ইসলাম, সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন, আর শব্দ পরিকল্পনায় ছিলেন রিপন নাথ। সম্পাদনায় তাসিন মাহিম, আর্ট ডিজাইনে ইব্রাহিম এইচ বাবু, পোশাক পরিকল্পনায় পূজনজলি চৌধুরী এবং মেকআপ পরিচালনায় ছিলেন মো. খায়রুল ইসলাম।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ