দেশে ফিরেই সাবেক এমপি সুলতান মনসুর আটক
কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক এ বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতান মনসুরের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই দেশের বাইরে ছিলেন তিনি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুলতান মনসুর। এ ছাড়াও ১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং ১৯৮৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে