Views Bangladesh Logo

নতুন চার মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্যা, লাঞ্ছনা ও মারধরের নতুন চারটি মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আবদুস সালাম মুর্শেদিকে। তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় কড়া নিরাপত্তায় সালাম মুর্শেদিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। তাকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করলেও আসামিপক্ষের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। শুনানি শেষে কড়া নিরাপত্তায় তাকে আবারো কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদিকে নতুন চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সালাম মুর্শেদিকে কারাগারে নেয়ার পর আদালত চত্বরে তার সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন থেকে আদালতের আদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে ৪ অক্টোবর থেকে কারাগারে আছেন সালাম মুর্শেদি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ