Views Bangladesh Logo

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে বিএনপির নেতাকর্মীদের পিটুনি

ট্টগ্রাম নগরীর সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা নেজামের পরনের শার্ট ছিঁড়ে ফেলেন। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকাকালে নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী বলে পরিচিত।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’

‘ওসি নেজাম’ নামে পরিচিত মোহাম্মদ নেজাম উদ্দিন কুমিল্লা জেলার সিআইডি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ