Views Bangladesh Logo

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা

ন্দোলনকারীদের লাঞ্ছিত করার অভিযোগে টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় মধুপুর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান ও মেয়রসহ ১১৭ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়।

মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছালে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ