কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না: অর্থ উপদেষ্টা
নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন এসোসিয়েশন আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এ জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা। অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে