Views Bangladesh Logo

এনআইডি সেবা ইসিতে রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাগুলো নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালনকালে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানায় কর্মকর্তা-কর্মচারীরা।

অন্তর্বর্তী সরকারের সম্প্রতি গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম নিবন্ধনসহ সব নাগরিকের নিবন্ধন সেবা পরিচালনার জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এই লক্ষ্যে ইতোমধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) ২০২৫’ নামে একটি খসড়া অধ্যাদেশ তৈরি করা হয়।

ইসি কর্মকর্তাদের মতে, গত সোমবার (৩ মার্চ) এই খসড়া আইনটি নিয়ে পর্যালোচনা ও মতামত দেয়ার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খসড়া আইনে উল্লিখিত কমিশনের কার্যক্রমের মধ্যে রয়েছে-জন্ম, মৃত্যু, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ, নাগরিকদের নিবন্ধন, মৃত্যুর কারণ নির্ধারণ, অভিবাসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সংক্রান্ত তথ্যসহ বর্তমান সিভিল নিবন্ধন ব্যবস্থার সামগ্রিক সমন্বয় ও উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ