উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক রাতে
উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
শনিবার (১০ মে) রাত আটটার এই বৈঠকের আলোচ্যসূচি জানা যায়নি। তবে সরকারি সূত্র জানায়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদও জরুরি বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে চাননি।
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই এই বৈঠক আহ্বান করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে