Views Bangladesh Logo

স্পিকার নির্বাচিত হওয়ার পর দলীয় পদ ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। নিরপেক্ষতা বজায় রাখতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনে নামাজের বিরতির পর বক্তব্য দিতে গিয়ে স্পিকার নিজেই এই ঘোষণা দেন।

তিনি বলেন, নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পিকার হিসেবে দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।

সংসদের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ