আট জাতীয় দিবস বাতিল
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, 'সম্প্রতি উপদেষ্টা পরিষদ এক বৈঠকে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তা বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে