ঈদ শেষে ফিরতি ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি আজ
পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার জন্য আগামী ৩ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট আজ (২৪ মে) বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
ঈদ উপলক্ষে বিশেষ পরিকল্পনার আওতায় ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট ২৩ মে বিক্রি করা হয়। এছাড়া ৪ জুনের টিকিট বিক্রি করা হবে আগামী ২৫ মে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও দিতে হবে।
ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে অনলাইন টিকিট ব্যবস্থা যাত্রীদের ভোগান্তি কমাবে এবং যাত্রা আরও সহজ করবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে