Views Bangladesh Logo

রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) এমন কোনো কার্যক্রমে জড়াবে না যা রাজনৈতিক বিতর্কের কারণ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার (৫ মে) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন রাজনৈতিক বিরোধে জড়াবে না। কমিশনের সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, কেউ এককভাবে সিদ্ধান্ত নেন না।’

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিইসি বলেন, “এবার ভোটের আগের রাতে ব্যালট পেপারে ভোট দেয়ার কোনো সুযোগ থাকবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। তিনি স্পষ্ট করেন,  ‘এই প্রক্রিয়ায় আমাদের কোনো ভূমিকা নেই।’

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ এবং লজিস্টিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ